প্রতিবন্ধী স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে - The News Lion

প্রতিবন্ধী স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে




দি নিউজ লায়ন ;  সাংসারিক অশান্তির জেরে প্রতিবন্ধী স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মৃতের নাম মেহেবুব মল্লিক( ৪৫)। শুক্রবার রাতে আমতা থানার দেওড়া মল্লিক পাড়ার এই ঘটনায় আমতা থানার পুলিশ অভিযুক্ত মামনি বেগম কে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে পুলিশ ৩০২ ধারায় মামলা রুজু করেছে। রবিবার ধৃতকে উলুবেরিয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের পাঠিয়েছে।


স্থানীয় সূত্রে খবর মেহেবুব ছোটবেলা থেকেই পোলিও রোগে আক্রান্ত হওয়ায় সে ভাবে চলাফেরা করতে পারত না। ফলে কোনো কাজও সে করত না। সূত্রের খবর বছর ১৪ আগে মেহেবুবের সঙ্গে মামণির বিয়ে হয়।বিয়ের পর সংসার চালানোর জন্য মামনি জরির কাজ করলেও মেহেবুব মাঝেমধ্যেই নেশার জন্য মামনির কাছ থেকে জোর করে টাকা নিয়ে নিত। অভিযোগ মামনি টাকা না দিতে পারলে মেহেবুব তাকে মারধর করতো।


চারাগাছের শুক্রবার রাতে মেহেবুব নেশা করে বাড়ি ফেরার পর পুনরায় নেশার জন্য টাকা চাইলে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ অশান্তি চরমে উঠল মামনি মেহেবুবের গলা টিপে তাকে শ্বাসরোধ করে খুন করে। শনিবার সকালে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ মামনি কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর ধৃত মহিলা তার দোষ স্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.